রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস ইরান-ওমান সমঝোতা প্রায় চূড়ান্ত আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ

লন্ডনে ফিলিস্তিনপন্থী সমাবেশে হাজারো মানুষের ঢল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১৪৬ বার

ফিলিস্তিনপন্থী হাজার হাজার মানুষ শনিবার লন্ডনে বিক্ষোভ-সমাবেশ করেছে। গাজায় যুদ্ধবিরতি এবং যুদ্ধবিধ্বস্ত এ অঞ্চলের জন্য আরো সাহায্যের দাবিতে যুক্তরাজ্যের রাজধানীতে এটি ছিল সর্বশেষ বিক্ষোভ-সমাবেশ। খবর এএফপি’র।

ফিলিস্তিন সলিডারিটি ক্যাম্পেইন আয়োজিত এ বিক্ষোভ-সমাবেশ শহরের কেন্দ্রস্থলে রাসেল স্কোয়ারে শুরু হয় এবং পরে তারা মধ্য দুপুরের সমাবেশের জন্য ট্রাফালগার স্কোয়ারে যায়।

এদিকে ইসরাইলকে সমর্থন জানিয়ে অল্প সংখ্যক বিক্ষোভকারী সেখানে পাল্টা বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় পুলিশ সদস্যরা দুই সমাবেশের মাঝখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিক্ষোভকারীদের পৃথক করে রাখে।

৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে হামাসের নজিরবিহীন হামলার জবাবে ইসরাইলি বাহিনী গাজায় ব্যাপক অভিযান শুরু করার পর থেকে লন্ডনে বারবার বড় আকারের ফিলিস্তিনপন্থী বিক্ষোভ করতে দেখা যায়।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com