রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১৪১ বার

মেহেদী হাসান মিরাজের লড়াই ম্লান করে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে ১৯২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলংকা। এ জয়ে ২-০ ব্যবধানে স্বাগতিকদের হোয়াইটওয়াশও করল সফরকারীরা।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলংকা: ৫৩১ ও ১৫৭/৭ ডিক্লে.

বাংলাদেশ: ১৭৮ ও ৩১৮

আজ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের পঞ্চম শেষ দিনের খেলায় মুখোমুখি হয় দুদল। যেখানে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩১৮ রানে অলআউট হয়। দিনের শুরুতে ফিফটি তুলে নেন মিরাজ। তবে কামিন্দু মেন্ডিসের একই ওভারে ব্যক্তিগত ১৪ রানে আউট হন তাইজুল ইসলাম।

শেষ ব্যাটার হিসেবে খালেদ আহমেদ লাহিরু কুমারার শিকার হন। তবে মিরাজ অসাধারণ ব্যাটিং করে অপরাজিত থাকেন। তিনি ১১০ বলে ১৪টি চারে ৮১ রানের হার না মানা ইনিংস খেলেন।

এর আগে গতকাল লংকানদের দেওয়া ৫১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৬৮ রান করেছিল স্বাগতিকরা। গতকালই শ্রীলংকা ৭ উইকেট হারিয়ে ১৫৭ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। তাতে বাংলাদেশের সামনে ৫১১ রানের বিশাল লক্ষ্য দাঁড়ায় করতে হবে।

প্রথম ইনিংসে শ্রীলংকা ৫৩১ রান করে। জবাবে মাত্র ১৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com