শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

নিউইয়র্কে রমজানে মুসলমানদের ফ্রি হালাল খাবার দিচ্ছে সিটি প্রশাসন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৬৯৩ বার

রমজানে নিউইয়র্কে বসবাসরত মুসলিমদের পাঁচ লাখ বেলা সমপরিমাণ হালাল খাবার ফ্রিতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সিটি প্রশাসন। নিউইয়র্কে বসবাসরত বিশ লাখ মুসলমান এই আওতায় আসবেন বলে জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র ডি ব্ল্যাজিও।
এ নিয়ে নিউইয়র্কের মেয়র বলেন, রমজানের অন্যতম শিক্ষা হচ্ছে ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো। যাদের প্রয়োজন তাদের কথা স্মরণ করা। কিন্তু এই কাজ আগের যে কোনো সময়ের চেয়ে কঠিন, কারণ মানুষ এখন মসজিদে যেতেও পারছেন না।
নিউইয়র্কের মেয়র জানান, সিটির শিক্ষা বিভাগের বিভিন্ন ভবণে বিতরণ করা হবে চার লাখ বেলার খাবার। বাকি খাবারগুলো কমিউনিটিভিত্তিক সংগঠনের মাধ্যমে বিতরণ করা হবে।

উল্লেখ্য, গত বছরেও নিউইয়র্কের মসজিদে ইফতারের ব্যবস্থা করেছিল স্থানীয় প্রশাসন। গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান।
অন্যদিকে রমজানকে স্বাগত জানিয়ে বাসে এবং সিটির অন্যান্য পরিবহনে সিটির সৌজন্যে লেখা রয়েছে ‘হ্যাপি রমজান’।
এদিকে রমজানকে কেন্দ্র করে বাংলাদেশী অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস, জ্যামাইকা, এস্টোরিয়ার, ওজনপার্ক, ব্রঙ্কস এবং ব্রুকলীনের চার্চ ম্যাকডোনাল্ডের বাংলাদেশী রেস্টুরেন্টগুলো খোলা হয়েছে এবং ক্রেতারাও দূরত্ব বজার রেখে ইফতার বাক্স ক্রয় করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com