বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

গরমে টক দই খাচ্ছেন? নিয়ম মেনে না খেলে পড়তে পারেন বিপাকে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১৬০ বার

তীব্র তাপদাহে ঘন ঘন গলা শুকিয়ে যায়। এ সময় পর্যাপ্ত পানি পানের পাশাপাশি বিভিন্ন তরল খাবারও খাওয়া প্রয়োজন। তা না হলে কাজ করার ক্ষমতা কমে যায়। টক দই এমন একটি খাবার যা শরীর যেমন ঠাণ্ডা রাখে, তেমন কাজ করার শক্তিও দেয় । তবে হজমের সমস্যা থেকে দূরে থাকতেও টক দইয়ের জু়ড়ি মেলা ভার। বিশেষ করে এই গরমে সুস্থ থাকতে টক দই খাওয়া খুবই দরকারি। টক দই শরীরে টক্সিন জমতে দেয় না। বাড়তি ওজন কমাতেও টক দইয়ের জুড়ি মেলা ভার। তবে নিয়ম করে টক দই খাওয়া অত্যন্ত স্বাস্থ্যকর অভ্যাস। কিন্তু স্বাস্থ্যকর হলেও টক দই খাওয়ার সময় কিছু নিয়ম মেনে চলা জরুরি।

১. দই খাওয়ার যে নির্দিষ্ট নিয়ম আছে, তা অনেকেই জানেন না। পুষ্টিবিদদের মতে, রাতে টক দই না খাওয়াই উচিত। দই খাওয়ার সঠিক সময় হল সকাল এবং দুপুর। এই দুই সময় টক দই খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়।

২. গরমে অনেকেই রোজ টক দই খাচ্ছেন। তা নিয়ে কোনও সমস্যা নেই। তবে পরিমাণে বেশি না খাওয়াই শ্রেয়। আগে থেকেই হজমের সমস্যা থেকে থাকলে বেশি দই খেলে সমস্যা বা়ড়তে পারে। তাই পরিমাণে রাশ টানা জরুরি।

৩. দই শরীরের জন্য ভাল। তবে এক দিন পর এক দিন টক দই খাওয়াটাই ঠিক। তবে রোজ দই খাওয়ার অভ্যাস থাকলে শুধু দই না খেয়ে, দইয়ের মধ্যে কখনও কখনও মিশিয়ে নিতে পারেন আখরোট, কাজু কিংবা কিশমিশ। তা হলে সুফল পাবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com