রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

মাহমুদউল্লাহকে প্রশংসায় ভাসালেন হাথুরুসিংহে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৫৪ বার

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। অথচ পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কোয়াডেই নেই তিনি! ‘সাইলেন্ট কিলারের’ ক্যারিয়ারের শেষ ওখানেই দেখে ফেলেছিলেন বেশিরভাগ মানুষ। তবে নীরবে নিজের কাজটা করে গেছেন মাহমুদউল্লাহ। প্রত্যাবর্তন করে ওয়ানডে বিশ্বকাপ রাঙিয়েছেন। ‘অটো চয়েজ’ হিসেবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের সদস্য এখন তিনি।

মাহমুদউল্লাহ যে ‘অটো চয়েজ’ সেটি বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগেরে প্রধান জালাল ইউনুস তো সরাসরিই বলেছিলেন, ‘টি-টোয়েন্টি দলে মাহমুদউল্লাহকে নিয়ে দ্বিতীয়বার ভাববার সুযোগ নেই।’ যেই হাথুরুসিংহেকে মনে করা হতো মাহমুদউল্লাহকে পছন্দ করেন না তিনি, সেই তিনিই প্রশংসায় ভাসালেন। বাংলাদেশের হেড কোচের আস্থার অনেক বড় জায়গা জুড়ে রয়েছেন বাংলাদেশ দলের সবচেয় বয়স্ক ও অভিজ্ঞ এই ক্রিকেটার।

হাথুরুসিংহে বলেন, ‘দুর্দান্তভাবে ফিরে এসেছে রিয়াদ। একটু দেরি হলেও এখন নিজের সেরা ক্রিকেট খেলছে ও। ব্যাটিংয়ের ধরনে অনেক পরিবর্তন এনেছে। দারুণ ফর্মে আছে এই মুহূর্তে। মিডল অর্ডারে তার ভূমিকা কেমন হচ্ছে, ফিনিশার হিসেবে ভূমিকা কেমন হচ্ছে, সেটি খুবই গুরুত্বপূর্ণ। যেটা সে ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণ থেকে সবখানেই দারুণভাবে করে আসছে সে।’

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ মাহমুদউল্লাহ। ক্যারিয়ারে ১২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মি. ফিনিশার। ১১৮ ইনিংসে ২৪.৩৫ গড়ে ২ হাজার ২৬৫ রান করেছেন তিনি। ১১৮.৮৯ স্ট্রাইকরেটে ব্যাট করা মাহমুদউল্লাহর কোনো সেঞ্চুরি না থাকলেও আছে ৮টি হাফ সেঞ্চুরি। বল হাতে এখন নিয়মিত না হলেও টি-টোয়েন্টি মাহমুদউল্লাহর উইকেটও আছে ৩৯টি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com