রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ভারতে মালবাহী ট্রেনে কাটা পড়ে ১৬ অভিবাসী শ্রমিক নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৩৪০ বার

ভারতের মহারাষ্ট্রের আওরঙ্গবাদ জেলায় মালবাহী ট্রেনে কাটা পড়ে নিহত হলেন ১৬ জন অভিবাসী শ্রমিক। রেলওয়ে সূত্রে জানা যায়, ওই শ্রমিকেরা মধ্যপ্রদেশে ফিরছিলেন।

এনডিটিভির খবরে বলা হয়, ২১ জন অভিবাসী শ্রমিকের একটি দল রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন। পরে ক্লান্ত হয়ে করমাদের কাছে রেললাইনের ওপরই ঘুমিয়ে পড়েন তারা। শুক্রবার (৮ মে) স্থানীয় সময় ভোর সোয়া ৫টায় মালবাহী একটি ট্রেন তাদের ওপর দিয়ে চলে যায়।

এক টুইটে রেলমন্ত্রী জানান, শ্রমিকদের রেললাইনের ওপর শোয়া অবস্থায় দেখতে পেয়ে চালক ট্রেন থামানোর চেষ্টা করে ব্যর্থ হন।

তিনি বলেন, ‘ভোরে ট্র্যাকের ওপর কয়েকজন শ্রমিককে দেখতে পেয়ে মালবাহী ট্রেনের লোকো পাইলট ট্রেন থামানোর চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেটি করতে পারেননি। পরে বদলাপুর ও করমাদ স্টেশনের মাঝামাঝি পারভানী-মনমাদ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে আওরঙ্গবাদ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ দুর্ঘটনাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’

আরেক টুইটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘মহারাষ্ট্রের আওরঙ্গবাদে রেল দুর্ঘটনায় শ্রমিকদের মৃত্যুতে আমি অত্যন্ত মর্মাহত। রেলমন্ত্রী শ্রী পীযুষ গোয়ালের সাথে কথা হয়েছে। তিনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এ কার্যক্রমে প্রয়োজনীয় সব সহায়তা দেয়া হবে।’

করোনাভাইরাসের কারণে লকডাউন ভারতে কর্মহারা অভিবাসী শ্রমিকরা নিজ নিজ রাজ্য ফিরে যাচ্ছেন। বেশিরভাগ রাজ্যই শ্রমিকদের বাড়ি ফেরাতে কেন্দ্রের সহযোগিতায় ‘শ্রমিক ট্রেন’ বা বাসের ব্যবস্থা করেছে। তবে অনেক রাজ্য এ উদ্যোগ নেয়নি। ফলে লাখো শ্রমিক পায়ে হেঁটেই বাড়ি ফিরেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com