বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী ইরানের কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

পুরুষের শুক্রাণুতেও করোনাভাইরাস!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৪০৪ বার

আক্রান্ত পুরুষের শুক্রাণুতেও করোনাভাইরাস পাওয়া গেছে বলে দাবি করেছেন চীনা গবেষকরা। গতকাল বৃহস্পতিবার এমন খবর প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, ১৫ থেকে ৫০ বছর বয়সী ৩৮ জন করোনা রোগীর শুক্রাণু নিয়ে গবেষণাটি চালানো হয়। এদের মধ্যে ছয়জন রোগীর শুক্রাণুতে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

তবে শারীরিক সম্পর্কের মাধ্যমে এই ভাইরাসের সংক্রমণ হবে কি না সেটি নিয়ে আরও গবেষণা প্রয়োজন বলে জানিয়েছেন ওই গবেষকদল।

এর আগে, গত মাসে একই রকম পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি জার্নালে। ৩৪ জন চীনা পুরুষের ওপর গবেষণা করে এতে বলা হয়, ডায়াগনোসিসের আট দিন থেকে প্রায় তিন মাস পর্যন্ত সময়ের মধ্যে এসব পুরুষের শুক্রাণুতে ভাইরাস থাকার কোনো প্রমাণ পাননি মার্কিন ও চীনা বিজ্ঞানীরা। ফলে নতুন যে রিপোর্ট প্রকাশ পেয়েছে তা এই রিপোর্টের সঙ্গে সাংঘর্ষিক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com