শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বাংলাদেশের বন্যার্তদের পাশে দাঁড়িয়ে যে বার্তা দিলেন রিজওয়ান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৪০ বার

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনী, নোয়াখালী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, বান্দরবান ও খাগড়াছড়িসহ দেশের ১৪ জেলা। কোথাও বুক সমান পানি। কোথাও আবার শুধু বাড়ির চাল পানির উপরে আছে। সরকারি হিসাবে, মৃত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৮। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫১ লাখ মানুষ।

এমন বিপর্যয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষ। বন্যাকবলিত মানুষের জন্য মন কাঁদছে ক্রিকেটারদেরও। যেখানে বাংলাদেশি ক্রিকেটার শরিফুল ইসলাম, তাওহিদ হৃদয়, রুবেল হোসেন, নুরুল হাসান, এনামুল হকরা ফেসবুকে পোস্ট দিয়ে দেশের মানুষকে বন্যাদুর্গতদের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

এবার বাংলাদেশের বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। চলমান রাওয়ালপিন্ডি টেস্টে রিজওয়ান প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে ১৭১ রানের অপরাজিত ইনিংস খেলেন। তিনি এক্সে লিখেছেন, ‘বাংলাদেশে বিধ্বংসী বন্যা আঘাত হেনেছে। আমার চিন্তা ও প্রার্থনা বাংলাদেশের ধৈর্যশীল মানুষের সঙ্গে আছে। আমি এই কঠিন সময়ে আমাদের ভাই ও বোনদের পাশে দাঁড়ানোর জন্য তাদের পছন্দের দাতব্য প্রতিষ্ঠানে উদারভাবে অনুদান দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা আপনাদের পাশে আছি।’

বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে গতকাল শনিবার এক কোটি টাকা ও তিন হাজার খাবারের প্যাকেট দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ফারুক আহমেদ বলেন, ‘এই এমাউন্টটা এখন পর্যন্ত চিন্তা করেছি, এর বাইরে আমরা সবসময়ই সাহায্য করতে চাই। শুরুতে আমরা এক কোটি টাকা দেওয়ার প্ল্যান করেছি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com