রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

লকডাউনে বাড়ি ফেরার পথে ট্রাক দুর্ঘটনায় ২৪ শ্রমিকের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ৩৫৩ বার

ভারতের উত্তর প্রদেশে পরিযায়ী শ্রমিকদের বহনকারী একটি ট্রাকের সঙ্গে আরেকটি ট্রাকের সংঘর্ষে ২৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অনেকেই।

গতকাল শুক্রবার স্থানীয় সময় দিবাগত রাত ৩টার দিকে উত্তর প্রদেশের রাজধানী লখনৌ থেকে ২০০ কিলোমিটার দূরের অরাইয়া জেলায় এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পরিযায়ী শ্রমিকদের ওই দলটি রাজস্থান থেকে যাত্রা শুরু করেছিল। তাদের মধ্যে ছিলেন বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গেরও শ্রমিক, সকলেই ঘরে ফিরতে চেয়েছিলেন। কাজ করতে গিয়ে অনেকদিন অন্য রাজ্যে আটকে থেকে বাড়িতে আসার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন তারা। তাই এক রকম ঝুঁকি নিয়েই খাবারের প্যাকেট বহনকারী ওই ট্রাকে রওনা দেন। কিন্তু উত্তর প্রদেশের অরাইয়া জেলায় আসার পর দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মারা যান তারা।

দুর্ঘটনার পর বেশকিছু ছবি ও ভিডিওতে আহত শ্রমিকদের সহায়তায় পুলিশ ও স্থানীয়দের এগিয়ে আসতে দেখা গেছে। উদ্ধার অভিযানে বিপুল সংখ্যক পুলিশকেও মোতায়েন করা হয়েছে। আবার দেখা যায়, কিছু মানুষ দুর্ঘটনাকবলিত ট্রাক থেকে খাবারের প্যাকেট বের করতে ব্যস্ত।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী অরাইয়ার দুর্ভাগ্যজনক ঘটনাটির কথা জানতে পেরেছেন। এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, সেই পরিযায়ী শ্রমিকদের পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন যে, যারা দুর্ঘটনায় আহত হয়েছেন তাদের সব রকম চিকিৎসা সহায়তা দেওয়া হবে।

এ ছাড়া দুর্ঘটনার কারণ বিশ্লেষণ করে একটি বিস্তারিত রিপোর্টও জমা দিতে বলেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কার্যালয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com