বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী ইরানের কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

কালিজিরার উপকারিতা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৭৩০ বার

প্রায় ২ হাজার বছর ধরে কালিজিরা নানা রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বলা হয়, কালিজিরা নাকি মৃত্যু ছাড়া সব রোগের প্রতিষেধক। বিখ্যাত চিকিৎসাবিজ্ঞানী ইবনে সিনাও এ কথা বলে গেছেন। নিয়মিত কালিজিরা খাওয়ার ফলে মানুষ আজীবন সুস্থ জীবন উপভোগ করতে পারে।

কালিজিরা সর্দিজনিত রোগ প্রতিরোধ করে। সর্দিজনিত কারণে নাক বন্ধ হয়ে গেলে কালিজিরার ভর্তা বিশেষ উপাদেয়। আবার কালিজিরার তেল নাকে দিলেও উপকার পাওয়া যায়। এ ছাড়াও মাথাব্যথা, দাঁতব্যথাসহ চোখ ওঠার ওষুধ হিসেবে কাজ করে কালিজিরা।

অ্যাজমা, অ্যালার্জি, ব্রংকাইটিস, বার্ড ফ্লুর মতো রোগের প্রতিষেধক হলো কালিজিরা। কালিজিরা নিয়মিত খাওয়া বা সেবনের ফলে রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমে। তা ছাড়া রক্তচাপ কমায়। তাই উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে এটি বিশেষ উপকারী। তবে যাদের নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের বেশি না খাওয়া ভালো। কেননা বেশি খাওয়ার ফলে রক্তচাপ আরও কমে যেতে পারে, ঘটতে পারে বড় দুর্ঘটনা।

কালিজিরা মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এমনকি নিয়মিত কালিজিরা খেলে ক্যানসার প্রতিরোধ ক্ষমতাও মানবদেহে সৃষ্টি হয়। নারীর পিরিয়ডজনিত সমস্যা দূর করতে কালিজিরা খাওয়া ভালো। গর্ভবতীর বুকের দুধ উৎপাদনে সহায়তা করে কালিজিরা। তা ছাড়া জন্মনিয়ন্ত্রণে কালিজিরা বিশেষ উপাদেয়। বড় ধরনের চিকিৎসায় রোগীদের পার্শ্বপ্রতিক্রিয়া কমাতেও কালিজিরা খাওয়া যায়।

কালিজিরায় সিস্টাইন, ভিটামিন সি, সেফ্রেইন থাকে, যা দিয়ে সিসপ্লেটিন নামক প্রতিষেধক হয়, যা কেমোথেরাপির পার্শ্বক্রিয়া দূর করে। অনেকে কালিজিরা খেতে চান না কিন্তু সুস্থ জীবন উপভোগ করতে চাইলে এর কোনো বিকল্প নেই। তাই নিয়মিত কালিজিরা খান, সুস্থ থাকুন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com