বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

যুক্তরাষ্ট্রে কৃষঙ্গদের মৃত্যু হার ৩ গুণ বেশি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৩০৪ বার

মহামারি রূপ নেওয়া করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মৃত্যুর হারের দিক থেকে শ্বেতাঙ্গদের তুলনায় ৩ গুণ বেশি মারা যাচ্ছে কৃষ্ণাঙ্গ মার্কিনি।

গতকাল বুধবার এএমপি রিসার্চ ল্যাবের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছি বলে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

এই গবেষণায় দেখা গেছে, প্রতি এক লাখ করোনা রোগীর মধ্যে কৃষ্ণাঙ্গদের মৃত্যুর হার ৫০ দশমিক ৩ শতাংশ। যেখানে মার্কিন শেঙ্গদের মৃত্যুর হার ২২ দশমিক ৭ শতাংশ এবং মার্কিন এশিয়ানদের মৃত্যুর হার ২২ দশমিক ৯ শতাংশ।

গবেষণার তথ্য মতে, প্রতি দুই হাজার আফ্রিকান-আমেরিকানদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আমেরিকায় এখন পর্যন্ত ২০ হাজারের বেশি কৃষ্ণাঙ্গের মৃত্যু হয়েছে।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, আক্রান্তের সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে আমেরিকা। আজ বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৩ হাজার ১৪৪ জন। মৃতের সংখ্যার দিক থেকেও আমেরিকা শীর্ষে। সে দেশে এখন পর্যন্ত ৯৪ হাজার ৯৪১ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com