রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

সরকার কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১১৩ বার

সরকার এখনো কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি। সোমবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা জানেন যে ছাত্রলীগকে সরকার নিষিদ্ধ করেছে। তবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়নি সরকার।

রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, এ বিষয়ে আমাদের উপদেষ্টামণ্ডলীর কেউ কেউ কথা বলেছেন। আমাদের আগের একটা অবস্থান আছে, যেটা পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা গত বৃহস্পতিবার বলেছিলেন। সেটা হলো, এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে। এরপর যে সিদ্ধান্ত আসবে, সেটা পরে জানানো হবে।

উল্লেখ্য, গত তিনটি নির্বাচন অবৈধ ঘোষণা এবং আওয়ামী লীগসহ মোট ১১টি দলের রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত রাখতে আজ আদালতে রিট আবেদন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com