শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

অবশেষে মুখ খুললেন ববি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ বার

শোবিজের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। অভিনয় নিয়ে এক সময় ছিলেন ভীষণ ব্যস্ত। তবে এখন অনেকটাই নিশ্চুপ আছেন এই অভিনেত্রী। কাজে না থাকলেও সরব আছেন নেটদুনিয়ায়। মাঝে ব্যক্তিজীবন নিয়েও ছিলেন আলোচনায়।

খবর রটে- মির্জা আবুল বাশার মামুন নামে এক ব্যবসায়ীকে গোপনে বিয়ে করেছেন ববি। এর আগে, প্রযোজক সাকিব সনেটের সঙ্গে ‘প্রেম’ করছেন বলেও গুঞ্জন রটে শোবিজে। এবার গোপন বিয়ে ও প্রেম নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা ববি। জানালেন, ‘সবই গুজব।’

সাকিব সনেটের সঙ্গে সম্পর্ক ভাঙার বিষয়ে প্রশ্ন করা হলে এই চিত্রনায়িকা বলেন, ‘এটা তো অনেক আগের কথা। নোলক সিনেমার সময়কার ঘটনা। তখন আমি কিছু বলেছি কি না, মনে নেই।’

বলা দরকার, বছর তিন আগে জন্মদিনে সাকিব সনেটের শুভেচ্ছা পোস্ট থেকেই শুরু হয়েছিল তাকের প্রেমের গুঞ্জন। তখন দুজনেই সম্পর্কের বিষয়টি স্বীকারও করেছিলেন।

বর্তমানে কারও সঙ্গে সম্পর্কে আছেন কি-না এমন প্রশ্নে ববি স্পষ্টভাবে উত্তর, ‘না, এখন আমি কারও সঙ্গেই সম্পর্কে নেই। কাজ নিয়েই ব্যস্ত আছি। একটা সময় কিছু ছিল, কিন্তু এখন আর নেই। তবে বন্ধুত্ব এখনো আছে।’

ব্যবসায়ী মির্জা আবুল বাশার মামুনের সঙ্গে ববির সম্পর্ক নিয়েও গুঞ্জন ছড়ায় শোবিজে। এমনকি ওই ব্যবসায়ী পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর তাকে ববির ‘কথিত স্বামী’ হিসেবে উল্লেখ করা হয় কিছু গণমাধ্যমে।

এ প্রসঙ্গে ববি বলেন, ‘ওসব খবর পুরোপুরি মিথ্যা। আমি যদি এসব নিয়ে কথা বলি তাহলে তারা আরও প্রচার পাবে। ওই ব্যক্তির সঙ্গে কেবল রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে আলোচনা হয়েছিল, এর বাইরে কিছু না। আবার কেউ আমার নাম ব্যবহার করে অপপ্রচার করলে আইনগত ব্যবস্থা নেব।’

সম্প্রতি অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন ববি। ফেরার পরই তিনি ব্যস্ত হয়ে পড়েছেন বদিউল আলম খোকন পরিচালিত নতুন সিনেমা ‘তছনছ’র শুটিংয়ে। এতে তার সহশিল্পী ও প্রযোজক মুন্না খান। আরও আছেন মিশা সওদাগর, দীপা খন্দকার ও জয়রাজ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com