শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

যে ৩ কারণে হত্যা মামলা থেকে ইরেশ যাকেরকে অব্যাহতির সুপারিশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৬০ বার

অভিনেতা ও ব্যবসায়ী ইরেশ যাকেরের বিরুদ্ধে জুলাই আন্দোলনের শ্রাবণ হত্যা মামলায় অব্যাহতির আবেদন করা হয়েছে। মিরপুর মডেল থানার পরিদর্শক সাজ্জাদ রোমন গত ৯ অক্টোবর আদালতে অন্তর্বর্তী প্রতিবেদনে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ইরেশ যাকেরের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকার আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

অন্তর্বর্তী প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমত ইরেশ জাকের ও ইকরাম মঈন চৌধুরী ২০২৪ সালের ৫ আগস্ট বেলা আড়াইটার দিকে মামলার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে কোনো প্রত্যক্ষদর্শী এবং সুনির্দিষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। দ্বিতীয়ত, ওদিন ওই সময় ঘটনাস্থলে তাদের উপস্থিতির স্থিরচিত্র বা কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি। তৃতীয়ত, তারা সেখানে উপস্থিত থেকে মামলার ঘটনা সংঘটিত করেছিলেন বলেও কোনো তথ্যবহুল দালিলিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি।

এজন্য তাদের বিরুদ্ধে আনা অপরাধের দায় থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়ে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা। ভবিষ্যতে আসামিদের বিরুদ্ধে মামলার ঘটনায় জড়িত থাকার বিষয়ে প্রামাণ্য দালিলিক এবং বাস্তবভিত্তিক কোনো সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বলা দরকার, মাহফুজ আলম শ্রাবণ নিহতের ঘটনায় গত ২৭ মার্চ তার ভাই মোস্তফিজুর রহমান বাপ্পী বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে আদালত মামলাটি মিরপুর মডেল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০৭ জনকে আসামি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com