শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

বিবিসির বিরুদ্ধে শত কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা ট্রাম্পের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ বার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণের মামলা করার হুমকি দিয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) ট্রাম্পের আইনজীবীদের পাঠানো একটি চিঠিতে বিবিসিকে আগামী শুক্রবারের মধ্যে ‘প্যানোরামা’ নামক তথ্যচিত্রটি প্রত্যাহার, ক্ষমা প্রার্থনা ও ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।

বিবিসির এই তথ্যচিত্রে ট্রাম্পের বক্তব্য এমনভাবে সম্পাদনা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, যাতে মনে হয় ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিল হামলাকারীদের তিনি উৎসাহিত করেছিলেন। এই সম্পাদনা নিয়ে বিতর্কের মধ্যে বিবিসির চেয়ারম্যান সামির শাহ সোমবার দুঃখ প্রকাশ করে বলেন, এটি ‘বিবেচনাগত ভুল’ ছিল এবং এটি ‘বিভ্রান্তিকর ধারণা’ সৃষ্টি করেছে।

এই ঘটনায় ইতিমধ্যে বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তাপ্রধান ডেবোরাহ টারনেস তাদের দায় স্বীকার করে পদত্যাগ করেছেন। ডেভি তার পদত্যাগপত্রে বলেছেন, কিছু ভুল হয়েছে। মহাপরিচালক হিসেবে শেষ পর্যন্ত আমাকে দায় নিতে হবে।

ট্রাম্পের আইনজীবীদের চিঠিতে উল্লেখ করা হয়েছে, যদি বিবিসি নির্ধারিত সময়ের মধ্যে তাদের শর্ত পূরণ না করে, তাহলে তারা কমপক্ষে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণের মামলা দায়ের করবেন। এই হুমকি এমন সময়ে এলো যখন বিবিসি তার সম্পাদনাগত ত্রুটি স্বীকার করে জনসাধারণের আস্থা ফিরে পেতে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com