রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

তানজিদের ফিফটিতে সহজ জয়ে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ বার

সিরিজের প্রথম দুই ম্যাচে হয়েছিলেন ব্যর্থ। প্রথম ম্যাচে ২ রান করা তানজিদ দ্বিতীয়টিতে করেন ৭ রান। তবে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ফিফটি পেয়েছেন বাংলাদেশ ওপেনার। ৩৫ বলে ফিফটি করেছেন তানজিদ। তার দারুণ ইনিংসে ভর করে ১১৮ রানের লক্ষ্যে সহজেই জয় পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ ম্যাচটা জিতেছে ৩৮ বল হাতে রেখে, ৮ উইকেটে। সিরিজের প্রথম ম্যাচে হারা বাংলাদেশ পরের দুইটি জিতে সিরিজ জয় নিশ্চিত করল।

লক্ষ্য ছোট হলেও রান তাড়া করতে নেমে আয়ারল্যান্ডের মতো বাংলাদেশও পাওয়ার প্লেতে হারায় ২ উইকেট। সাইফ হাসান ১৯ ও লিটন দাস ৭ রানে আউট হন। তবে এরপর আর বিপদ ঘটতে দেননি তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। তাদের দুজনের অবিচ্ছেদ্য ৭৩ রানের জুটিতে ম্যাচে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

৪ চার ও ৩ ছক্কায় তানজিদ ৩৬ বলে অপরাজিত ৫৫ রান করেন। আর পারভেজ হোসেন ২৬ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com