শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

স্বেচ্ছায় পদত্যাগ করে এনসিপি থেকে প্রার্থী হলেন বিএনপি নেতা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১২৫ জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এতে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে আশরাফুল ইসলাম সেলিম ওরফে কবি সেলিম বালার নাম ঘোষণা করে।

এর আগে বিএনপির মনোনয়ন না পেয়ে দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক মহাজোট কেন্দ্রীয় কমিটির এ যুগ্ম মহাসচিব।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সারা দেশের ১২৫ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

জানা গেছে, কবি সেলিম বালার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখোরিয়া গ্রামে। ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে কবি সেলিম বালা একজন নিভৃতচারী দানবীর মানুষ হিসেবে পরিচিত।

নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন উপহার, অসহায় প্রতিবন্ধী ও পঙ্গু মানুষদের মাঝে হুইল চেয়ার বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি, বাকপ্রতিবন্ধী বাড়িতে নলকূপ স্থাপন, পঙ্গু ব্যক্তির কর্মসংস্থানের জন্য দোকান নির্মাণ, করোনাকালে নগদ অনুদান ও খাদ্য সহায়তা, দরিদ্রদের ঈদ উপহার, মসজিদ মাদ্রাসায় আর্থিক অনুদান প্রদানসহ নানা ধরনের জনকল্যাণমূলক কাজ করে প্রশংসা কুড়িয়েছেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়ে বঞ্চিত হন কবি সেলিম বালা। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন তিনি। গত ৩ নভেম্বর ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলটির নির্বাহীর কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের নাম ঘোষণা করে দলটি।

পরে ২৩ নভেম্বর কবি সেলিম বালা জাতীয়তাবাদী সাংস্কৃতিক মহাজোটের যুগ্ম মহাসচিব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে ফেসবুকে পদত্যাগপত্রের চিঠি পোস্ট করেন। তখন থেকেই গুঞ্জন ছিল জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন মনোনয়ন বঞ্চিত এই নেতা।

এই বিষয়ে জানতে চাইলে কবি সেলিম বালা বলেন, আমি মনোনয়ন পাইনি বলে দল থেকে পদত্যাগ করিনি। নীতি ও অবস্থানের দিক থেকে বিএনপি এখন যেখানে এসে দাঁড়িয়েছে, সেখানে আমার আস্থা রাখার সুযোগ নেই। তাই দলের সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছি। এনসিপি আমাদের মতো তরুণ প্রার্থীদের দেশ ও জনসাধারণের কল্যাণে কাজ করার সুযোগ করে দিয়েছে বলেই নির্বাচনে যাচ্ছি। আশা করছি জয় নিয়ে ঘরে ফিরব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com