শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

জাপার সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৫৪ বার

জাতীয় পার্টির একাংশের আলোচিত নেতা মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে এমপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। রূপালী ব্যাংকের ঋণখেলাপির কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। একই আসনে বিএনপি প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।

রবিবার (৪ জানুয়ারি) কিশোরগঞ্জের ছয়টি আসনের মধ্যে কিশোরগঞ্জ-১, ২ ও ৩ আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করা হয়। এর আগে গতকাল শনিবার কিশোরগঞ্জ-৪, ৫ ও ৬ আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করেন রিটার্নিং অফিসার।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে তিনটি আস‌নের মোট ৩২ জন প্রার্থীর ম‌ধ্যে ১৪ জ‌নের ম‌নোনয়নপত্র বাতিল করা হয়। বাকি ১৮ জ‌নের ম‌নোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

বাতিল প্রার্থীদের ম‌ধ্যে বেশির ভাগই স্বতন্ত্রপ্রার্থী। তাদের ম‌নোনয়নপত্র বাতিলের পেছ‌নে শতকরা একভাগ ভোটারের স্বাক্ষ‌রের গর‌মিল থাকার কথা উল্লেখ করা হয়েছে। তা ছাড়া ক‌য়েকজন প্রার্থীর সম্পদের হিসাব, হলফনামায় ত্রুটি ও মামলার তথ্য গোপ‌ন ও ঋণ খেলাপির কারণ দেখানো হয়।

ওইদিন ২৯ প্রার্থীর ম‌ধ্যে ১০ জ‌নের ম‌নোনয়ন বাতিল করা হয়। সব‌মিলিয়ে দুদিনে ৬১ প্রার্থীর ম‌ধ্যে ২৪ জ‌নের ম‌নোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া মোট ৩৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com