শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

আটলান্টিক সিটির মসজিদ আল হেরা-র কার্যক্রম আবার শুরু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৩২০ বার

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- করোনাভাইরাসের প্রকোপে নাজেহাল নিউজারসি রাজ্যটিতে গত কয়েক মাস বন্ধ রাখা হয়েছিল সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়সহ সকল সেক্টরের সব রকমের জনসমাগম। আর সেজন্য লকডাউনের কারণে রাজ্যটির মুসলমান জনগোষ্ঠীর উপর নিষেধাজ্ঞা ছিল মসজিদে সালাত আদায়ের।

নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটির ধর্মপ্রাণ মুসলমানদের অনেকেই বেশ কয়েক সপ্তাহ ধরে বঞ্চিত ছিলেন জুমাসহ মসজিদে জামাতে সালাত আদায় করা থেকে। এমনকি গত মাসে পালিত হওয়া মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতরের নামাজও প্রায় সবাইকে পড়তে হয়েছে নিজ নিজ ঘরে। আর সেজন্যই প্রচুর উৎকন্ঠার মধ্যে সময় পার করছিলেন মুসলমান জনগোষ্ঠী, আবার কবে মসজিদের দরজা খুলে দেওয়া হবে, আর সবাই সংঘবদ্ধ হয়ে নামাজ আদায় করতে পারবেন সেই প্রত্যাশায়। অবশেষে রাজ্য সরকারের নির্দেশে সম্প্রতি সীমিত পরিসরে হলেও এই রাজ্যের উপাসনা স্হানগুলো খুলে দেওয়া হয়। তারই পরিপ্রক্ষিতে মুসলমানদের জন্য খুলে দেওয়া হয়েছে মসজিদ। এর ধারাবাহিকতায় কঠোর স্বাস্হ্য বিধান ও সামাজিক দূরত্ব বজায় রেখে গত ১৪ জুন,রবিবার থেকে আটলান্টিক সিটির মসজিদ আল হেরা-য় জোহর নামাজ আদায়ের মাধ্যমে মসজিদের কার্যক্রম আবার শুরু হয়েছে। মসজিদ আল হেরার ইমাম ড: রুহুল আমিন এর ইমামতিতে মুসল্লীরা নামাজ আদায় করেন।নামাজে অংশগ্রহনকারী মুসলমানরা মসজিদে নামাজ পড়ার সুযোগ পাওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।মসজিদ আল হেরার ট্রাষটি বোর্ড এর চেয়ারম্যান ওবায়দুললাহ চৌধুরী,সভাপতি মো:জসিমউদ্দিন,সাধারন সম্পাদক- সজিবুল মওলা, কোষাধ্যক্ষ- নজরুল ইসলাম সোহাগ সহ অন্যান্যরা জোহর নামাজ আদায় করেন। উল্লেখ্য,আটলান্টিক সিটির বাংলাদেশি আমেরিকানরা মসজিদ আল হেরা পরিচালনা করে থাকেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com