বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী ইরানের কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

এ সময়ে ডাবের পানির উপকারিতা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৩৫১ বার

গ্রীষ্মকালে প্রখর গরম থেকে বাঁচতে ডাবের পানি অত্যন্ত ভালো। ডাবের পানিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল। আয়ুর্বেদ শাস্ত্রমতে, এটি ১০০ ধরনের শারীরিক অসুস্থতায় উপকারী এবং শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গর্ভাবস্থায় যদি নারীরা ডাবের পানি নিয়মিত পান করেন, তবে গর্ভজাত শিশু সুন্দর, সুস্থ ও ফর্সা হয়ে জন্মায়।

ডাবের আরেক নাম শ্রীফল। এটির ধার্মিক মহত্ত্বের সঙ্গে ঔষধীয় গুণাবলির কারণে এটি শ্রীফল নামে পরিচিত। ডাবে ভিটামিন ও মিনারেল ছাড়াও আছে পটাশিয়াম, ফাইবার, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, খনিজ উপাদান। এ ছাড়াও এটি বেশ কয়েকটি রোগের চিকিৎসায় কাজে দেয়। ডাবে ফ্যাট ও কোলেস্টেরল থাকে না।

ডাবের পানিতে ভিটামিন, মিনারেল, ইলেক্ট্রোলাইটস, এলজাইম, অ্যামাইনো অ্যাসিড এবং সাইটোকাইন ভরপুর মাত্রায় থাকে। যদি প্রস্রাবের জায়গায় জ্বালা অনুভূত হয়, ডিহাইড্রেশন হয়ে থাকে, ত্বকে উজ্জ্বলতার দরকার পরে বা রোগা হতে হয়, তবে ডাবের পানি পান করা উচিত।

পিপাসা থেকে মুক্তি, অ্যাসিডিটি, বীর্যবর্ধক এবং মূত্রথলির সমস্যা মেটাতে এটি ভালো কাজ দেয়। ডাবের পানি শক্তির একটি ভালো উৎস। ফলে ব্যায়াম করার পর এটি পান করা উচিত। ডাবের পানি শরীরে মেটোবলিজম রেট বাড়িয়ে দেয়, যা ওজন কম করতে সহায়তা করে।

advertisement

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com