রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

সাহারা খাতুনের অবস্থার ‘উন্নতি’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ২৮৩ বার

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে দুই সপ্তাহের বেশি সময় ধরে চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী আনিসুর রহমান।

আজ রোববার দুপুরে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আজ সকালে আমরা দেখে এসেছি, ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। উনার অবস্থার উন্নতি হচ্ছে। যেসব সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন, তার বেশিরভাগই ভালোর দিকে।’

আনিসুর রহমান আরও বলেন, ‘তবে যেহেতু ৭২ ঘণ্টার অবজারবেশনে আছেন, সুতরাং এখনো পুরোপুরি শঙ্কামুক্ত বলা যায় না। চিকিৎসকরা আমাদের বলেছেন, অক্সিজেন প্রেসার ইমপ্রুভ করেছে। এই অবস্থা বজায় থাকলে দু-এক দিনের মধ্যে বেডে স্থানান্তর করা যাবে।’

৭৭ বছর বয়সী সাহারা খাতুন জ্বর, অ্যালার্জির সমস্যাসহ বিভিন্ন জটিলতা নিয়ে গত ২ জুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এরপর পরিস্থিতির অবনতি হলে শুক্রবার সকালে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন বলে আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন তৃতীয় মেয়াদে জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের প্রতিনিধিত্ব করছেন। ২০০৮ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় এলে প্রথমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। পরে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com