মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী দুর্গাপূজায় নৌপথে নিরাপদ যাতায়াত নিশ্চিতে ১৬ নির্দেশনা নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস

‘দম বন্ধ হয়ে আসছে…আমি মরে যাচ্ছি… মা’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৪৯৩ বার

‘মা, আমাকে ক্ষমা করে দিও। আমার আর বিদেশ যাওয়া হচ্ছে না। মা, আমি তোমাকে খুব ভালোবাসি! আমি মরে যাচ্ছি মা, দম বন্ধ হয়ে আসছে।’

কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন এক মা। যার সন্তান লরিতে করে ব্রিটেন যাচ্ছিলেন। তিনি আশঙ্কা করছেন তার সন্তান যুক্তরাজ্যের এক্সেসে পাওয়া লরি ৩৯ লাশের একটি।

২৬ বছর বয়সী ফাম থি ট্রা মি যুক্তরাজ্যের ওই ঘটনার আগে মাকে আবেগঘন ওই মেসেজ পাঠান। এরপর থেকে তার কোনো খবর নেই। তাই পরিবারের ধারণা তিনি ওই লরিতে দম বন্ধ হয়ে মারা গেছেন।

ভিয়েতনাম ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা জানায়, ট্রা মি প্রথম চীনে যান। তার পরিকল্পনা ছিল ফ্রান্স হয়ে ইংল্যান্ড যাওয়ার।

ট্রা মি’র পরিবার ছাড়াও আরো একটি পরিবার দাবি করছে, তাদের পরিবারের একজন সদস্য ওই লরিতে ছিলেন।

গুয়েন ডিন গিয়া জানান, তার ছেলে দুই সপ্তাহ আগে জানিয়েছিল, সে ফ্রান্স থেকে ব্রিটেন যাবেন। তার ছেলে এক বছর ধরে অবৈধভাবে ফ্রান্সে ছিল।

২০ বছর বয়সী গুয়েন ডিন লুয়োং বাবাকে জানিয়েছিলেন, ব্রিটেন যাওয়ার জন্য তাকে ১১ হাজার পাউন্ড দিতে হবে।

কিন্তু দিন কয়েক আগে তিনি একটি ফোন পান। অজ্ঞাত এক ব্যক্তি তাকে বলেন, ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য প্রস্তুত হন।’

এ কথা শোনার পর পরই মাথা ঘুরিয়ে পড়ে যান গিয়া। তার ধারণা, তার ছেলে ওই লরির মধ্যেই ছিল।

এদিকে লরিতে ৩৯ লাশ পাওয়ার ঘটনায় সন্দেহভাজন আরো একজনকে শুক্রবার আটক করেছে পুলিশ। এ নিয়ে চারজনকে এ ঘটনায় আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

– আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com