রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

দর্শকদের সঙ্গে নিয়েই মাঠে ফিরলেন নেইমার-এমবাপ্পেরা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৩৪১ বার

ইউরোপের শীর্ষ পাঁচ লীগের এবার মধ্যে  কেবল বাতিল হয়েছে ফরাসি লীগ ওয়ান। করোনার ভয়ে একটু আগেই লীগ বাতিল করায় সমালোচনার মুখে পড়তে হয় ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনকে। তাদের অনুমতি নিয়েই মাঠে দর্শক ফিরিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। রোববার রাতে প্রীতি ম্যাচে লীগ টুয়ের দল হাভরে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিল তারা। ১২১ দিন পর মাঠে ফিরেও খেলায় ধার কমেনি নেইমার-এমবাপ্পে-ইকার্দিদের। ৯-০ গোলে জিতেছে পিএসজি। জোড়া গোল করেছেন নেইমার, আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি ও স্প্যানিশ উইঙ্গার পাবলো সারাবিয়া। একটি করে গোল আইভোরি কোস্টের মিডফিল্ডার ইদ্রিসা গানা গেয়ে, ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে ও তরুণ আর্নোদ কালিমুয়েন্দোর।

দর্শকদের নিয়ে মাঠে ফুটবল ফেরানোর পরিকল্পনা আগে থেকেই ছিল ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের। হাভরের ২৫ হাজার ধারণক্ষমতার স্তাদে ওসিয়েন স্টেডিয়ামে খেলা দেখার সুযোগ মিলেছে ৫ হাজার ফুটবলপ্রেমীর।

আগামী ২৫শে জুলাই ফরাসি কাপের ফাইনাল দিয়ে ফ্রান্সে ফিরছে ‘আসল’ ফুটবল।

রোববারের প্রীতি ম্যাচের মতো সেই ফাইনালেও যে সীমিত সংখ্যক দর্শকের উপস্থিতি থাকবে সেটা অনুমেয়। ফাইনালে পিএসজির প্রতিপক্ষ সেঁত এতিয়েন।

ফরাসি লীগ কাপের ফাইনাল হবে ১লা আগস্ট। সেখানে নেইমারদের প্রতিপক্ষ অলিম্পিক লিঁও। আর ফ্রান্সে নতুন মৌসুম শুরু ২৩শে আগস্ট।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com