রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ভালুকায় এক ট্রাককে অপর ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ২৬৯ বার

ময়মনসিংহের ভালুকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক অপর আরেকটি ট্রাককে ধাক্কা দিলে মনির হোসেন (২২) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোররাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির হোসেনের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাতে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বালুবোঝাই একটি ট্রাক ভালুকা উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা আরেকটি চালবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মনির হোসেন মারা যান।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আল মামুনের নেতৃত্বে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর নিহতের লাশ উদ্ধার করে ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশের (এসআই) মো: হাদিউল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বালুবোঝাই একটি ট্রাক ভালুকা ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা আরেকটি চালবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে। এতে বালুবোঝাই ট্রাকের হেলপার মনির হোসেন ঘটনাস্থলেই মারা যান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com