রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

শিরোপা থেকে ২ পয়েন্ট দূরে রিয়াল মাদ্রিদ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৩১৪ বার

দুইবছর আগে শেষবার লা লিগার শিরোপা নিয়ে উল্লাস করেছিল রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার আধিপত্য ভেঙে ৩৪তম শিরোপার খুব কাছে চলে এসেছে জিনেদিন জিদানের দল। সোমবার রাতে গ্রানাডাকে ২-১ গোলে হারিয়েছে গ্যালাকটিকোরা। শেষ দুই ম্যাচ থেকে দুই পয়েন্ট পেলেই লা লিগার শিরোপা ফিরবে মাদ্রিদে।

গ্রানাডার মাঠে ১৬ মিনিটের মধ্যেই ফেরলঁদ মঁদি ও করিম বেনজেমার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুর এই দাপট শেষ পর্যন্ত থাকেনি জিদানের দলের। দ্বিতীয়ার্ধে খেই হারালে রিয়ালকে চেপে ধরে গ্রানাডা। রিয়াল মাদ্রিদ সে চাপ সামলেছে চ্যাম্পিয়নের মতোই। ৫০তম মিনিটে দারউইন মাচিসের গোলে ব্যবধান কমায় তারা। ৫০৭ মিনিট পর গোল হজম করলেন থিবো কোর্তোয়া। পাঁচ ম্যাচ পর বল ঢুকল রিয়ালের জালে।

এরপর তেমন আক্রমণ করতে না পারলেও শেষদিকে আবারো রিয়ালকে চেপে ধরে স্বাগতিকরা। ৮৫ মিনিটে এক আক্রমণ থেকেই দুইবার গোল ফেরায় রিয়াল।

প্রথমবার কোর্তোয়া করেন দারুণ এক সেভ, এরপর রামস আজিজের শট গোললাইন থেকে ফিরিয়ে দেন সার্জিও রামোস। জুনে লা লিগা আবার শুরু হওয়ার পর সম্ভবত সবচেয়ে কঠিন পরীক্ষাটা গ্রানাডার মাঠে দিয়ে আসলো রিয়াল মাদ্রিদ।

টানা নবম জয়ে ৩৬ ম্যাচে রিয়ালের সংগ্রহ ৮৩ পয়েন্ট। সমান ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com