শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ভারতে ২ হাজারের বেশি করোনা রোগী নিখোঁজ!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৩৪৪ বার

ভারতের তেলঙ্গানা রাজ্যে দুই হাজারের বেশি করোনাভাইরাসে আক্রান্তকে খুঁজে পাচ্ছে না প্রশাসন। গতকাল বৃহস্পতিবার তেলঙ্গানা স্বাস্থ্য দপ্তরের পক্ষে এই ঘটনার কথা জানানো হয়েছে। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার জন্য ওই রোগীদের অনুরোধ জানিয়েছে তারা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, গত ১০ দিনে তেলেঙ্গানায় করোনা পজিটিভ আসা দুই হাজারের বেশি মানুষকে খুঁজে পাচ্ছে না বলে ‍বিবৃদি দিয়েছে তেলঙ্গানা প্রশাসন।

গতকাল বৃহস্পতিবার দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকারি হাসপাতাল ও অন্যান্য পরীক্ষা কেন্দ্রে গত ১০ দিন ধরে চলা র‌্যাপিড টেস্টে দুই হাজারেরও বেশি জনের পজিটিভ ফল আসে। ওই সব রোগীরা টেস্টের সময় ভুল (মিথ্যা) ফোন নম্বর দিয়েছিলেন। অনেকে তাদের বাড়ির ঠিকানাও ভুল দিয়েছিলেন। এখন স্বাভাবিকভাবেই তাদের খোঁজ মিলছে না।’

তেলেঙ্গানা প্রশাসনের ধারণা, সামাজিকভাবে বিচ্ছিন্ন হওয়ার ভয় থেকেই রিপোর্টে মিথ্যা তথ্য দিয়েছিলেন এসব রোগীরা।

বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল করপোরেশনের কমিশনার ডিএস লোকেশ কুমার। তিনি বলেছেন, ‘এটা খুবই ভয়ঙ্কর একটি সংবাদ। ভুল তথ্য দেওয়া ওই সব আক্রান্তরা যদি নির্দেশ না মেনে রাস্তায় ঘুরে বেড়ান, তাহলে সংক্রমণ আরও বেড়ে যাবে।’

ডিএস লোকেশ কুমার ভুল তথ্য দেওয়ার ব্যাপারে বলেন, ‘আমরা খুঁজতে গিয়ে দেখি একই নম্বর দিয়েছেন অনন্ত ১০ জন ব্যক্তি। এরপর সেই নম্বরে ফোন করে সেটিও বন্ধ পাই।’

করোনায় আক্রান্তের দিক থেকে ভারত এখন বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। ভারতের অন্যান্য রাজ্যের মতো তেলেঙ্গানাতেও করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। তেলেঙ্গানাতে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬৭৬ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে তেলঙ্গানা স্বাস্থ্য দপ্তর। এখন পর্যন্ত তেলেঙ্গানায় মোট আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়ে গেছে। করোনায় তেলেঙ্গানাতে মারা গেছেন ৩৯৬ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com