বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

ট্রাকের ধাক্কায় নারীসহ নিহত ২, আহত ৩

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ২৯৫ বার

দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় ইজিবাইক আরোহী এক নারীসহ দু’জন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। শনিবার সকাল ৭টায় দিনজাপুর-বগুড়া মহাসড়কে উপজেলার চড়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নবাবগঞ্জ উপজেলার আমদই গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী আঞ্জুয়ারা (৫০) এবং রনজৌপুর গ্রামের মৃত জমির উদ্দীনের ছেলে আব্দুর রশিদ (৬০)।

নবাবগঞ্জ থানার অফিসার ইনজার্চ (ওসি) অশোক কুমার চৌহান ও প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী বোঝাই একটি ইজিবাইকটি বিরামপুর থেকে ভাদুরিয়া অভিমুখে যাচ্ছিলো। দিনাজপুর-বগুড়া মহাসড়কের চড়ারহাট এলাকায় বিপরিত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক ইজিবাইকটিকে সজরে ধাক্কা দেয়। এ সময় ইজিবাইকের যাত্রী আঞ্জুয়ারা বেগম ও আঃ রশিদ ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা করা হয়। পরে খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দু’জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় নবাবগঞ্জ থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ আটক ট্রাকটি থানায় নিয়ে গেছে বলে পুটিমারা ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com