বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

হজ পারমিট ছাড়া আরাফাত-মিনায় প্রবেশ নিষেধ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৩৪৮ বার

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে সৌদি আরবে এ বছর হজ পালন করার সুযোগ পাচ্ছেন মাত্র ১০ হাজার মানুষ। এর মধ্যে ৩ হাজার সৌদি নাগরিক আর বাকি ৭ হাজার দেশটিতে বসবাসরত ১৬০ দেশের নাগরিক। তবে এবার হজের পারমিট ছাড়া মক্কার মিনা, আরাফাত ও মুজদালিফায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে, সৌদি হজ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবার থেকে আগামী ২ আগস্ট পর্যন্ত বিনা অনুমতিতে কেউ মক্কার আরাফাত, মিনা ও মুজদালিফা এলাকায় প্রবেশ করতে পারবে না। এই আইন অমান্যকারীদের ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে।

গতকাল রোববার মক্কার ইউনিফর্ম সেন্টারে হজ্জ নিরাপত্তা বাহিনীর উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে হজের নিরাপত্তা বাহিনীর প্রধান মেজর জেনারেল জায়েদ আল তাওইয়াইন আসন্ন হজ উপলক্ষে ইতিমধ্যে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, এ বছর করোনার কারণে সীমিত আকারে হজ অনুষ্ঠিত হবে। খুব কম সংখ্যক হজযাত্রী এবার হজে অংশ নেবে। কোভিড-১৯ মহামারির কারণে এ বছর হজের নিরাপত্তায় বিশেষ কিছু ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com