বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

পবিত্র হজ ৩০ জুলাই

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৩৩৫ বার

সৌদি আরবের আকাশে আজ সোমবার কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী ৩০ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। পরদিন ৩১ জুলাই ঈদ-উল আজহা পালন করবে সৌদি আরববাসী।

সোমবার সন্ধ্যায় সৌদি আরবের সর্বোচ্চ বিচারক আদালত সুপ্রিম কোর্ট চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে এ ঘোষণা দেন।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে চলতি বছর কেবল সৌদি আরবে বসবাসকারীরা সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে হজ পালনের অনুমতি পেয়েছেন। এ বছর বাইরের দেশ থেকে সৌদি গিয়ে কেউ হজ পালন করতে পারবেন না।

এর আগে ২০১৯ সালে ২৪ লাখ ৮৯ হাজার ৪০৬ জন হজ পালন করেছেন। তার মধ্যে সৌদির নাগরিক ছিলেন ২ লাখ ১১ হাজার ৩ জন। আর সৌদিতে কর্মরত বিভিন্ন দেশের নাগরিক ছিলেন ৪ লাখ ২৩ হাজার ৩৭৬ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com