রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

দুই গাধার সাক্ষাৎকার নিলেন সাংবাদিক, ভিডিও ভাইরাল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ২৭৯ বার

দুটি গাধার সাক্ষাৎকার ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যেটি নিয়েছিলেন এক সাংবাদিক। মহামারি করোনাভাইরাস প্রতিরোধে প্রতিটি দেশেই মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। জনগণ এটিকে গুরুত্ব সহকারে না নিলেও গাধাদের কী অভিমত তা জানার চেষ্টা করছিলেন ভারতীয় ওই সাংবাদিক!

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ওই সাংবাদিক হিন্দি ভাষায় গাধা দুটিকে প্রশ্ন করেন, ‘এই লকডাউনের সময় আপনারা এভাবে বাইরে বের হচ্ছেন কেন? আপনারা মাস্ক পরেননি কেন?’

এরপর মাস্ক ছাড়া উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো এক পথচারীকে তিনি প্রশ্ন করেন, ‘ওই যে আমাদের বন্ধুরা ওখানে বসে আছে, ওদের জিজ্ঞাসা করলাম কেন মাস্ক পরেননি? তার কোনো উত্তর ওরা দিলো না। কেন বলুন তো?’

জবাবে ওই যুবক উত্তর দেন, ‘ওরা কী করে জবাব দেবে, ওরা তো গাধা।’ এবারই সুযোগটা পেয়ে যান সাংবাদিক। তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘ওদের মতো আপনারাও তো মাস্ক না পরে অকারণে ঘুরে বেড়াচ্ছেন। তাহলে আপনারা কী?’

তখন ওই যুবককে ‘গাধা’ হিসেবে মেনে নিতে বলেন সাংবাদিক। তিনি বলেন, ‘দেখুন গাধাও মাস্ক পরেনি, আপনিও নন। তাহলে কী আপনিও গাধা নন? বলুন, আমি গাধা।’ না চাইতেও ওই যুবক পরে নিজেকে গাধা বলেন।

একই ভাবে আরও একাধিক ব্যক্তিকে গাধার সঙ্গে তুলনা করতে দেখা যায় ওই সাংবাদিককে। করোনাভাইরাস মহামারিকালে মাস্ক কতটা জরুরি, তা বোঝাতেই এ অভিনব পন্থা বের করে করেন ভারতীয় এ সাংবাদিক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com