সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

বাউফলে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ২৭৭ বার

পটুয়াখালীর বাউফল উপজেলায় করোনা উপসর্গ নিয়ে সেকান্দার আলী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সোয়া ৯টার দিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

মৃত সেকান্দার আলী চন্দ্রদ্বীপ ইউনিয়নের দিয়ারা কচুয়া গ্রামের কাসেম আলীর ছেলে।

বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আকতারুজ্জামান জানান, শনিবার সকাল ৯টার দিকে স্বজনরা সেকান্দার আলীকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এসময় তার প্রচণ্ড শ্বাসকষ্ট ও জ্বর ছিল।

পরে চিকিৎসাধীন থেকে সোয়া ৯টার দিকে তিনি মারা যান। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

এ পর্যন্ত বাউফলে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১১৮ জন। এ পর্যন্ত করোনায় আট এবং উপসর্গ নিয়ে ১৫ জন মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com