বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

করোনাভাইরাস যখন ‘বিয়ে ভাঙার অস্ত্র’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৩৭৪ বার

প্রেম করে নিজের পছন্দে বিয়ে করতে চেয়েছিলেন মেয়ে। কিন্তু মেয়ের প্রেমিককে পছন্দ হয়নি বাবার। মেয়ে সাবালিকা হওয়ায় বিয়ে আটকানোর সাধ্য নেই তার। তাই দারুণ এক ফন্দি আঁটলেন তিনি। মেয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে আটকিয়ে দিলেন বিয়ে!

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাওর খবরে বলা হয়, গত সোমবার মধ্যপ্রদেশের ধান্ডওয়া প্রদেশের এক ১৯ বছরের তরুণী তার প্রেমিক ও বান্ধবীদের নিয়ে জেলা আদালতে হাজির হন। ম্যারেজ রেজিস্ট্রার বীরেন্দ্র ভার্মার কাছে প্রয়োজনীয় নথি জমা দেন ওই তরুণী। এ সময় আদালত চত্বরে ওই তরুণীর বাবা হাজির হন। তিনি ম্যারেজ রেজিস্ট্রারকে বলেন, ‘আমার মেয়ে করোনা পজিটিভ।’

মেয়েকে করোনা আক্রান্ত বলায় থেমে যায় বিয়ে। ম্যারেজ রেজিস্ট্রার বীরেন্দ্র ভার্মা সঙ্গে সঙ্গে ওই মেয়েকে তার বাড়িতে পাঠিয়ে দেন। পরে ওই তরুণীর করোনা পরীক্ষা করা হলেও এখনো রিপোর্ট আসেনি। ১৪ দিনের জন্য তাকে হোম আইসোলেশনে পাঠিয়েছে স্থানীয় স্বাস্থ্য দপ্তর।

বীরেন্দ্র ভার্মা বলেন, ‘দুজনেই সাবালক-সাবালিকা। তারা বিয়ে করবে বলে আমার কাছে এসেছিলেন। কিন্তু মেয়েটির পরিবারকে দেখে মনে হলো, তারা বিয়েটিকে সমর্থন করে না। তাই হয়তো মেয়েটিকে করোনা আক্রান্ত প্রমাণিত করে বিয়েটা কিছুদিনের জন্য পিছিয়ে দেওয়ার চেষ্টা করলেন।’

তিনি বলেন, ‘মেয়েটি করোনা আক্রান্ত শোনার পর আমাদের আর কিছু করার ছিল না। তাকে বাড়ি ফিরে যেতে বলি। আদালতের কর্মীরাও বাড়ি ফিরে যান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com