সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

সুন্দরবন থেকে ৩০ কেজি হরিণের গোস্ত উদ্ধার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৩৬৪ বার

বাগেরহাটের সুন্দরবনে দুটি নৌকা তল্লাশি করে ৩০ কেজি হরিণের গোস্ত, আটটি পা এবং হরিণের দুটি মাথা উদ্ধার করেছে বন বিভাগ।

রোববার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের মোংলা উপজেলাধীন চাড়াখারী খাল থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় হরিণ শিকারি চক্রের সদস্যদের ধরা সম্ভব হয়নি।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, বন বিভাগের সদস্যরা সুন্দরবনে টহল দেয়ার সময় বনের মধ্যে চাড়াখালী খালে দুটি নৌকা দেখতে পেয়ে ধাওয়া করে। তারা নৌকার কাছে পৌঁছালে ছয়জনের চিহিৃত একটি শিকারি চক্র নৌকা ফেলে দৌড়ে বনের মধ্যে পালিয়ে যায়। পরে ওই নৌকা তল্লাশি করে ৩০ কেজি হরিণের গোস্ত, আটটি পা এবং হরিণের দুটি মাথা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, শিকারি চক্র চোরাই পথে সুন্দরবনে প্রবেশ করে দুটি হরিণ শিকার করে। পরে তারা হরিণ দুটিকে জবাই করে গোস্ত নিয়ে লোকালয়ে ফিরছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত দুই মাসে কয়েক দফা অভিযান চালিয়ে সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে ৬৫ কেজি হরিণের গোস্ত এবং দু’জন শিকারিকে আটক করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে শিকারিদের ফাঁদ থেকে ২২টি হরিণ জীবিত অবস্থায় উদ্ধার করে বন বিভাগ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com