বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ত্বকে সাবান ব্যবহারে সতর্কতা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৩৫০ বার

শুষ্ক ত্বকে সাবান ব্যবহার করলে ত্বকের ময়েশ্চার সাবানের ক্ষারের মাধ্যমে ধুয়ে যায়। ফলে ত্বক আরও বেশি রুক্ষ হয়ে পড়ে এবং চুলকানি ভাব দেখা দেয়। কিন্তু এই করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সাবান ব্যবহারই উত্তম পন্থা বলে এখন আমাদের প্রতিনিয়ত সাবান পানিতে হাত ধুয়ে নিতে হচ্ছে। আমাদের দেশের গৃহবধূদের রান্না থেকে কাপড় ধোয়া পর্যন্ত ঘরের যাবতীয় কাজকর্ম করতে হয়। নানাবিধ কাজকর্মে সাবানের ব্যবহার হয়ে পড়ে। অতিমাত্রায় সাবান ব্যবহারে গৃহবধূদের হাতে এক ধরনের অ্যাকজিমা দেখা দেয়, যাকে বলে ‘হাউস ওয়াইফস অ্যাকজিমা’। সাবান থেকে আরও হতে পারে ‘সোপ ডার্মাটাইটিস’।

অ্যাটোপিক অ্যাকজিমা দেখা যায় শিশুদের মধ্যেও। সাবানের ব্যবহার কমালে অনেক সময় এ ধরনের অ্যাকজিমা কিছুটা কমে যায়। তবে সাবানের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করা মোটেও উচিত নয়। কেননা সাবান মাখা বন্ধ করলে ত্বকের জায়গায় পুরু খোসার স্তর জমে যায়। ফলে কোনো ওষুধ বা মলম মাখলে তা ত্বকের ভেতরে প্রবেশ করতে পারে না। এ ছাড়া ত্বকে জীবাণু অনেক বৃদ্ধি পায়। তাই গোসলের সময় অল্পক্ষণ সাবান মাখা উচিত এবং গোসলের পর কোনো ময়েশ্চারাইজার গায়ে লাগালে ভালো হয়। ফলে সাবান মাখার উপকারটুকু পাওয়া যায়, আবার ত্বকও ভালো থাকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com