মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

শেষমুহূর্তে ভিড় বেড়েছে লঞ্চ-বাস ও বিমানে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৩১৪ বার

ঈদুল আজহা উপলক্ষে বাড়ি ফেরা মানুষের ভিড় বেড়েছে বরিশালে। শেষমুহূর্তে লঞ্চ বোঝাই করে ঢাকা থেকে মানুষ বরিশালে ফিরছে। পাশাপাশি ঢাকা-বরিশাল রুটের বাস ও বিমান টিকিটও সব বুক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বরিশাল নদীবন্দরের একটি সূত্র জানায়, ঈদুল আজহায়ও বেশ ভালোভাবে করোনা প্রভাব ফেলেছে। যেখানে লঞ্চে আরও ৭/৮ দিন আগে থেকে ভিড় থাকার কথা সেখানে বুধবার ঢাকা থেকে আসা লঞ্চগুলোতে সবেমাত্র ভিড় লক্ষ্য করা গেছে। ঢাকা থেকে ছেড়ে ৬টি লঞ্চে গড়ে তিন থেকে সাড়ে ৪ হাজার যাত্রী বহন করে বরিশালে আনা হয়। বৃহস্পতিবার ঢাকা থেকে বরিশালে ১০টি লঞ্চ যাত্রীবোঝাই করেই আসে বলে যাত্রীদের কাছ থেকে জানা যায়।

এ দিকে দেশ ট্রাভেলসের ফিরোজ মোস্তফা জানান, ২৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা-বরিশাল আকাশপথের সব টিকিট বুকিং রয়েছে। এখন প্রতিদিন ৫টি ফ্লাইট চলাচল করছে এই রুটে। স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করছে ফ্লাইটগুলো।

বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল সূত্রে জানা গেছে, ঢাকা থেকে প্রচুর যাত্রী বরিশালে আসা শুরু করেছে গত দুইদিন ধরে। টার্মিনালেও যাত্রী চাপ রয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচল করছে।

বরিশাল নদীবন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক আজমল হুদা মিঠু সরকার বলেন, স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের জন্য লঞ্চ মালিকদের নির্দেশনা দেয়া হয়েছে। এর ব্যত্যয় ঘটলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com