শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

বাবাকে হারালেন কণ্ঠশিল্পী ন্যানসি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ৩২৩ বার

বাবা হারালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। রাজধানীর খিলক্ষেতে নিজ বাসায় আজ সোমবার সকাল সাড়ে ৯টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন এই শিল্পী (ইন্না লিল্লাহি…রাজেউন)।

বাবার মৃত্যুর সময় স্বামী-সন্তানসহ ন্যানসি ময়মনসিংহে ছিলেন। খবর পেয়ে দ্রুত তারা ঢাকায় রওনা হন। দৈনিক আমাদের সময় অনলাইনকে ন্যানসি বলেন, ‘রাত থেকেই নাকি আব্বার শরীর খারাপ ছিল। বুকে ব্যথা ও কাশি ছিল। গতকালও আমরা কিছুই জানতাম না। সকালে আব্বার মৃত্যুর সংবাদ শুনে আমরা ঢাকায় রওনা হয়েছি। আমার সঙ্গে ছোট ভাই আছে। আর বড় ভাই ঢাকাতেই আছেন।’

ন্যানসি জানান, নেত্রকোনায় ন্যানসির মায়ের কবরের পাশে বাবাকে সমাহিত করার ইচ্ছে রয়েছে তাদের।

ন্যানসির বাবা নাঈমুল হক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ অর্থনিয়ন্ত্রক ছিলেন। চার বছর আগে অবসরে গিয়েছিলেন। এরপর থেকেই তিনি ঢাকার বাসাতেই বসবাস করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com