বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

নবজাতকের আকিকার মিষ্টি খেয়ে ১০ শিশু হাসপাতালে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ২৯৩ বার

ভোলার লালমোহন সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউসুফ আলীর বাড়িতে নবজাতকের আকিকার মিষ্টি খেয়ে কমপক্ষে ১০ শিশু অসুস্থ হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায়, উক্ত বাড়ির ফারুক মিয়ার বড় মেয়ে রুবিনা ছয় দিন আগে এক নবজাতকের জন্ম দেয়। বাবা হওয়ার আনন্দে রুবিনার স্বামী সবুজ তার সন্তান জন্ম হওয়ার ষষ্ঠ দিনে নাম রাখা অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠান উপলক্ষে সবুজ পাশ্ববর্তী পেশকারহাট থেকে মিষ্টি কিনে এনে বাড়ির সবার মাঝে বিতরণ করেন। ওই মিষ্টি খেয়ে কমপক্ষে ১০ জন শিশু অসুস্থ হয়ে পড়ে। তাদের লালমোহন হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে।

অসুস্থ হয়ে পড়া শিশুরা হলো জিয়াউদ্দীনের ছেলে নিশাত (৫), ইকবালের ছেলে ইসমাইল (১), পিং ঝান্টুর মেয়ে জিনিয়া (৫), পিং মিলনের ছেলে নুহা (৫), পিং জান্টুর মেয়ে জিহাদ (১), পিং বিপ্লবের ছেলে ইমন (৪), পিং টিপুর ছেলে নাফিজ (৪), আদন (৪), রাবি (২) সহ কমপক্ষে ২০ জন।

এ বিষয়ে লালমোহন হাসপাতালের আরএমও ডাঃ মহসিন খান জানান, কয়েক ঘণ্টা পর্যবেক্ষণের পরে বলা যাবে কী হয়েছে।

এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির বলেন, আমি ঘটনা শুনে তাৎক্ষণিক লালমোহন হাসপাতালে এসআই মাসুদকে সঙ্গীয় ফোর্সসহ পাঠিয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com