শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

মেহজাবিনের ‘আবার ভালোবাসার সাধ জাগে’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৩৪৫ বার

গেল কয়েক বছর ধরে ছোট পর্দা দাপিয়ে বেড়াচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। করোনার মধ্যেও ঈদের নাটকসহ প্রায় ১২টি নাটকে অভিনয় করেছেন তিনি। মাঝে ঈদ বিরতি নিয়ে আবারও কাজে ফিরেছেন এই অভিনেত্রী। সম্প্রতি শুটিং করলেন ‘আবার ভালোবাসার সাধ জাগে’ শিরোনামের একটি নাটকে।

তুহিন হোসেনের পরিচালনায় এতে মেহজাবিনের বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো।

মেহাজাবিন বলেন, ‘ঈদের পরপরই কাজে ফিরতে চাইনি। একটু সময় নিতে চেয়েছিলাম। যার কারণে কিছুদিন কাজ করিনি। বিরতি ভেঙে আবারও শুটিং শুরু করেছি। তবে কাজে ফিরলেও সতর্কতা মেনে কাজ করছি। নতুন এই নাটকের গল্পটি সুন্দর। তাই এতে অভিনয় করা।’

নির্মাতা সুত্রে জানা গেছে, ৩৬০ প্রযোজিত ‘আবার ভালোবাসার সাধ জাগে’ নাটকটি খুব শিগগিরই ইউটিউবে প্রচারিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com