বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

কাশ্মিরের পরিস্থিতি টেকসই নয়, পরিবর্তন দরকার : মোদিকে মেরকেল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০১৯
  • ৫২৫ বার

কাশ্মিরের বর্তমান পরিস্থিতি টেকসই নয় এবং পরিবর্তনের অবধারিত প্রয়োজন রয়েছে। শুক্রবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ‘নিয়ন্ত্রিত বৈঠকের’ আগে দিয়ে এবং তার সাথে ৫ম আন্তঃসরকার পরামর্শের (আইজিসি) পর এ মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।

তবে সূত্রের খবর, আইজিসিতে কাশ্মির পরিস্থিতি নিয়ে আলোচনা হয়নি। অবশ্য মেরকেল আশা করছেন, তাদের ‘নিয়ন্ত্রিত বৈঠকের’ সময় জম্মু ও কাশ্মির নিয়ে প্রধানমন্ত্রী মোদির কাছ থেকে তার পরিকল্পনা শুনবেন।
জার্মান সূত্রগুলো মেরকেলের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই মুহূর্তে কাশ্মিরের পরিস্থিতি টেকসই নয়, ভালো নয়। সন্দেহাতীতভাবেই এর পরিবর্তন ঘটাতে হবে।

যুক্তরাষ্ট্রসহ বিদেশী কয়েকজন আইনপ্রণেতা আগস্টে জম্মু ও কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করার পর সরকারের বিধিনিষেধ আরোপ নিয় উদ্বেগ প্রকাশের মধ্যে জার্মান চ্যান্সেলর এই মন্তব্য করলেন।
দুই নেতার মধ্যে প্রতিনিধি পর্যায়ে ব্যাপক আলোচনার পর উভয় পক্ষের নির্বাচিত মন্ত্রী ও কর্মকর্তাদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর সাথে সরকারি বাসভবনে দুই নেতা একটি ‘নিয়ন্ত্রিত বৈঠক’ করেন।

এতে ভারতীয় পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজত দোভাল, পররাষ্ট্রসচিব বিজয় গোখলে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com