বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

১ অক্টোবর থেকে ঝুলন্ত তার কাটা শুরু : আতিক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬০ বার

ঢাকা উত্তর সিটি করপোরেশনে আগামী ১ অক্টোবরের আগেই ঝুলে থাকা তার সরানোর নির্দেশ দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন,‘পয়লা অক্টোবর থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে কোন ঝুলন্ত তারের জঞ্জাল থাকবে না। ওইদিন থেকেই ঝুলে থাকা তার কাটা শুরু হবে।’

আজ শনিবার দুপুরে গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কের উদ্বোধনকালে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে ৯ একর জমির উপর নির্মিত পার্কটি রাজধানীর অন্যতম আধুনিক পার্ক হবে বলে জানান মেয়র।

আতিকুল ইসলাম বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজধানীর অবৈধ বিলবোর্ড, ফেস্টুন ও ব্যানার উচ্ছেদ অভিযান চলবে। যত বড় ক্ষমতাধারী আসুক না কেন, এ কাজে কেউ বাঁধা দিতে পারবে না।

বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্ক উদ্বোধনকালে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার ও ভারতীয় দূতাবাসের হাই কমিশনার রিভা গাঙ্গুলি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com