শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

রিয়াকে মাদক সরবরাহ করতেন সাইফ কন্যা সারা!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১০ বার

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পরই মাদককাণ্ডে উঠে আসে তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর নাম। কয়েকদফা জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারও করা হয় রিয়াকে। তবে তাকে গ্রেপ্তারের পরপরই এ তালিকায় উঠে আসে আরও বেশ কয়েকজন বলিউড অভিনেতা-অভিনেত্রীর নাম। এবার তার সঙ্গে জড়ালো পাতৌদি নবাব সাইফ আলি খানের মেয়ে সারা আলি খানের নাম।

জিজ্ঞাসাবাদে রিয়া দাবি করেন, তিনি যে মাদককারবারীর কাছ থেকে মাদক সংগ্রহ করতেন তার সঙ্গে সংযোগ রয়েছে সারাও। এমনকি সারার কাছ থেকেও সরাসরি মাদক সংগ্রহ করতেন বলে জানান তিনি।

ভারতীয় গণামাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, ভারতের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জিজ্ঞাসাবাদে এমন দাবি করেছেন রিয়া। তার দাবি, সাইফ কন্যা সারা নিয়মিত মাদক সেবন করেন। সেইসঙ্গে মাদককারবারীদের সঙ্গে তার যোগাযোগও রয়েছে। রিয়ার এমন বক্তব্যের পরই সারাকে নিয়ে নড়েচড়ে বসে দেশটির মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সূত্র আরও জানায়, সারার পরিচিত মাদককারবারীর কাছ থেকে মাদক সংগ্রহ করে তা সুশান্তের জন্য নিয়ে যেতেন রিয়া। এ ব্যাপারে সারাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গেছে।

তবে সারার বিরুদ্ধে এমন অভিযোগের ব্যাপারে এখনো মুখ খোলেনি পাতৌদি পরিবার।

উল্লেখ্য, গত ১৪ জুন মুম্বাইয়ে নিজের বাড়ি থেকে সুশান্ত সিং রাজপুতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com