বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৪ বার

সাভারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রীকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করেছে এক যুবক। গতকাল রোববার রাতে সাভার পৌর এলাকার পালপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত ওই স্কুলছাত্রীর নাম নিলা রায় (১৪)। এ ছাড়া অন্য কয়েকটি ঘটনায় আশুলিয়া ও ঢাকার ধামরাই থেকে এক শিশুসহ চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ বলছে, গত কয়েকদিন ধরে সাভারের ব্যাংক কলোনি এলাকার অ্যাসেড স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী নিলা রায়কে প্রেমের প্রস্তাব ও রাস্তা ঘাটে উত্ত্যক্ত করে আসছিল ওই এলাকার বখাটে যুবক মিজানুর রহমান। পরে গতকাল রাতে পালপাড়া এলাকায় ওই স্কুলছাত্রীকে একা পেয়ে আবারও প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে সে। এ সময় প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই যুবক নিলাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

অন্যদিকে, আশুলিয়ার জামগড়া এলাকার একটি বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া নিখোঁজের একদিন পরে ধামরাইর আইনঙ্গন বংশী নদী থেকে শামিম নামের ছয় বছরের এক শিশুর লাশ ও আমতা এলাকা থেকে এক নারী ও কালামপুর এলাকা থেকে এক মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। পরে তাদের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত সাইফুল ইসলাম বলেন, ওই স্কুলছাত্রীর হত্যাকারীকে আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় বেশ কয়েকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com