শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ছাড়াল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮০ বার

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, গতকাল সোমবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫ জনে। আর দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ লাখ ৬১ হাজার ২১১ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৬ লাখ ১৫ হাজার ৯৭৪ জন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, গত মার্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, করোনায় মৃতের সংখ্যা এক লাখ থেকে দুই লাখের মধ্যে থাকলে তা বড় সাফল্য হবে। ট্রাম্পের সে আশাকে দুঃস্বপ্নে পরিণত করে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেল। গত মাসে যখন দৈনিক মৃতের সংখ্যা ১৫ জনে নামে তখন তিনি আশা করেছিলেন কয়েক দিনের মধ্যেই এটি শুণ্যতে পৌঁছাবে।

যুক্তরাষ্ট্রের মধ্যে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে লস অ্যাঞ্জেলস অঙ্গরাজ্যে। সেখানে এ পর্যন্ত ২ লাখ ৬১ হাজারের বেশি আক্রান্ত ও ৬ হাজার ৩৬৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কুইন্স অঙ্গরাজ্যে মারা গেছেন ৬ হাজার ১৭ জন।

যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এরপর রয়েছে ভারত, ব্রাজিল, রাশিয়া ও কলম্বিয়ার নাম। ভারতে ৫৫ লাখ, ব্রাজিলে ৪৫ লাখ, রাশিয়ায় ১১ লাখ ও কলম্বিয়ায় ৭ লাখ ৭০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com