বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী ইরানের কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

সবুজ ঘাসের দাগ, হাল ফ্যাশানের এই জিনসের দাম এত!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৮ বার

ক্রেতাদের আকর্ষণ করতে বিলাসবহুল ফ্যাশন কোম্পানিগুলো প্রায়ই নতুন নতুন আইডিয়ার জামা-কাপড় নিয়ে আসে। আর এই পরীক্ষা নিরীক্ষা মনে হয় সব থেকে বেশি চলে জিনসের উপর। তেমনই একটি জিনসের ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

যারা ব্র্যান্ডেড জামাকাপড় পরেন, তারা প্রায় সবাই গুচি-র নাম শুনেছেন। ইতালির এই কোম্পানিটি সম্প্রতি একটি জিনস বাজারে নিয়ে এসেছে, যাতে ঘাসের মতো সবুজ ছোপ রয়েছে। জিনস পরে ঘাসে ভরা কোনো মাঠে কেউ যদি হাঁটু মুড়ে পড়ে যান তবে জিনসে যে ধরনের দাগ তৈরি হয়, গুচির নতুন জিনসে তেমনই ছোপ দেয়া হয়েছে।

গুচির এই নতুন জিনসের দামও তাদের অন্যান্য সামগ্রীর সঙ্গে মানানসই। এই জিনসের দাম গুচির সাইটে ১৪০০ মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় দাম প্রায় এক লাখ ২০ হাজার টাকা) উল্লেখ করা হয়েছে। তবে জায়গা ও জিনসের ভ্যারাইটির উপর দামের হেরফের হতে পারে মনে করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ার অনেক পোস্টেই এই জিনসের দাম ৫০ থেকে ৬০ হাজার টাকা বলেও উল্লেখ রয়েছে।

গুচির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি অর্গ্যানিক কটন বা জৈব সুতো থেকে তৈরি হয়েছে। শুধু হাঁটুর কাছেই নয়, পিছনেও কিছু কিছু সবুজ ঘাসের ছোপ রয়েছে জিনসটিতে। এর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। যা নিয়ে নেটিজেনরা নানা রকম প্রতিক্রিয়া দিয়েছেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com