রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

মালিকের ১০ হাজার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ২৮৮ বার

পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক রেকর্ড বইয়ে জায়গা করে নিলেন। টি-টোয়েন্টি ফরম্যাটে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলকে পা রেখেছেন। মালিক টেস্ট ও ওয়ানডে এখন খেলেন না। টি-টোয়েন্টি ক্রিকেটে মনোযোগী হয়েছেন ৩৮ বছর বয়সী মালিক। ফলে শনিবার পাকিস্তানে ন্যাশনাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে দুর্দান্ত এই মাইলফলকে পৌঁছে যান। খাইবারের হয়ে ৪৪ বলে ৭৪ রান করেন তিনি।

ম্যাচটিতে মালিকের দল হারলেও ব্যক্তিগত অর্জন হয়েছে তার। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও কাইরন পোলার্ড। বর্তমানে মালিকের রান ১০,০২৭। তিনি ৩৯৫টি ম্যাচ খেলেছেন। ব্যাটিং গড় ৩৭.৪১। আর স্ট্রাইক রেট ১২৫.৭১।

টি-টোয়েন্টির আদর্শ ক্রিকেটার তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সমর্থকদের ধন্যবাদ দিয়ে বলেছেন, ‘আমি আশা করি যেভাবে খেলছি, সেটি চালিয়ে যেতে পারব। আমি এ অর্জন আমার অভিভাবকদের উৎসর্গ করলাম। আমার বাবা বেঁচে থাকলে তিনি খুব খুশি হতেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com