সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

চীনে হজে যাওয়ার নতুন কড়া নির্দেশিকা জারি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ২৬৫ বার

দেশের মুসলিমদের জন্য হজে যাওয়ার নতুন নির্দেশিকা প্রকাশ করল চীন। দেশের একটি মাত্র সংস্থাই হজের আয়োজন করতে পারবে, জানিয়ে দিয়েছে শি জিনপিং প্রশাসন।

চীনে বর্তমানে বসাবস করেন ২ কোটি মুসলিম। এদের বেশিরভাগটাই উইঘুর ও হুই প্রজাতির। প্রতিবছর চীন থেকে সৌদি আরবে হজে যান ১০,০০০ মুসলিম। চীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চীনা ইসলামিক অ্যাসোসিয়েশন ছাড়া মক্কায় হজ যাত্রার আয়োজন করতে পারবে না কোনো সংস্থা।

এতদিন অনেকেই ব্যক্তিগত উদ্যোগে বা বেসরকারি উদ্য়োগে হজে যেতেন। এবার তা বন্ধ হলো। আগামী ১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে এই নতুন নিয়ম। জানিয়েছে, চীনের সরাকরি মুখপত্র গ্লোবাল টাইমস।

উল্লেখ্য, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ জিনজিয়াং প্রদেশে বাস করেন প্রায় ১ কোটি উইঘুর মুসলিম। অভিযোগ উঠেছিল, ওইসব মুসলিম অধিবাসীর ধর্ম পালনে বাধা দিচ্ছে চীন সরকার। বহু মুসলিমকে ক্যাম্পেও রাখা হয়েছে। পাশাপাশি এও অভিযোগ ওঠে, জিনজিয়াংয়ে হান চীনাদের বসতি গড়ে দিয়ে এলাকার জনবিন্যাস বদলে দিচ্ছে সরকার।

সূত্র : জি নিউজ ও চায়না ডেইলি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com