শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

অষ্টমীর অঞ্জলিতে নুসরাতের সঙ্গে সৃজিত-মিথিলা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ২৯৯ বার

অষ্টমীর অঞ্জলিতে পার্লামেন্ট সদস্য অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে হাজির হলেন নির্মাতা সৃজিত মুখার্জি ও স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা। আজ শনিবার সকালে সুরুচি সংঘের পূজা প্যান্ডেলে হাজির হন তারা।

স্বামী নিখিল জৈনের হাত ধরে লাল পাড় শাড়িতে সেজেই হাজির হন নুসরাত জাহান। অঞ্জলির পাশাপাশি ঢাকের তালে কোমর দোলাতেও দেখা যায় তৃণমূল কংগ্রেসের এমপি এই অভিনেত্রীকে। নুসরাত-নিখিলের পাশাপাশি অষ্টমীর অঞ্জলি দিতে হাজির হন পরিচালক সৃজিত-মিথিলাও। ঢাকের তালে কোমর দোলাতেও দেখা গেছে মিথিলাকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com