রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

নাজমুল না মাহমুদউল্লাহ?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ২৬৩ বার

বৈরী আবহাওয়ার কারণে বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল দুদিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী আজ রবিবার দুপুর দেড়টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। বিসিবি প্রেসিডেন্টস কাপের শিরোপা নির্ধারণী ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এ ছাড়া দেখা যাবে বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবে। মাহমুদউল্লাহ একাদশ নাকি নাজমুল একাদশ- কার হাতে উঠবে টুর্নামেন্টের শিরোপা? সেটি মাঠের লড়াই শেষেই জানা যাবে।

ফাইনাল ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছেন মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল একাদশের খেলোয়াড়রা। ফাইনাল ম্যাচ সামনে রেখে মাহমুদউল্লাহ একাদশের অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, তারা ভাগ্যক্রমে টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন। তিনি বলেন, ‘ভাগ্যক্রমে আমরা ফাইনাল খেলছি। তো একদিক থেকে ভালো লাগছে; কারণ অনেক দিন পর আমরা একটা টুর্নামেন্ট খেলছি। যেহেতু কোভিডের সময় ক্রিকেটও বন্ধ ছিল এবং বিসিবির উদ্যোগে আমরা সবাই ভালো একটা টুর্নামেন্ট খেলছি এবং সেটির ফাইনাল খেলতে পারছি। সো সেদিক থেকে আমরা সবাই মুখিয়ে আছি ভালো ফাইনাল যেন খেলতে পারি।’

বিসিবি প্রেসিডেন্টস কাপ প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট হলেও খেলোয়াড়দের প্রস্তুতি ভালো ছিল বলে জানান মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘আমার মনে হয় প্রতিটি খেলোয়াড়ই খুব সিরিয়াসলি আমরা খেলেছি এবং খুব কম্পিটিটিভনেস নিয়েই আমরা খেলেছি। সবার ভেতরেই ওই প্রতিযোগিতাটা ছিল যেন, আমরা একজন আরেকজনের চেয়ে ভালো পারফরম করতে পারি। অ্যাজ এ টিম আমরা ভালো পারফরম করতে পারি। সেদিক থেকে আমি বলব- এ টুর্নামেন্টটা আমাদের সব প্লেয়ারের জন্যই খুব ভালো একটা প্রস্তুতি ছিল।’ বায়ো-বাবলের মধ্যে আছেন ক্রিকেটাররা। এটি নতুন অভিজ্ঞতা বলে জানান মাহমুদউল্লাহ। টুর্নামেন্টে হৃদয়, আফিফ ভালো করেছে। তাদের প্রশংসাও করেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক।

অন্যদিকে ফাইনালে ভালো কিছু উপহার দেওয়ার প্রত্যাশা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। তিনি জানিয়েছেন, ফাইনালে ভালো কিছু করে দেখাবেন তারা। পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবে বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে উঠেছে নাজমুল একাদশ। প্রাথমিক পর্বে চার ম্যাচ খেলে তিনটিতে জিতেছে তারা। তাদের অর্জন সর্বোচ্চ ৬ পয়েন্ট। টুর্নামেন্টে প্রাথমিক পর্বে তিন দল অংশ নেয়। প্রাথমিক পর্ব থেকে বাদ পড়েছে তামিম একাদশ। চার ম্যাচে দুটিতে জয় পেয়ে ফাইনাল নিশ্চিত করেছে মাহমুদউল্লাহ একাদশ। তাদের অর্জন ৪ পয়েন্ট। অন্যদিকে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া তামিম একাদশ চার ম্যাচ খেলে জিতেছে একটিতে। তাদের অর্জন ২ পয়েন্ট।

বিসিবি প্রেসিডেন্টস কাপে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন মুশফিকুর রহিম। চার ম্যাচে তার সংগ্রহ ২০৭ রান। এর মধ্যে একটি সেঞ্চুরি ও দুটি ফিফটির ইনিংস রয়েছে। এ ছাড়া আফিফ ১৫৭, ইরফান ১৩৯, মাহমুদউল্লাহ ১৩৯, নুরুল হাসান ১০৮ রান সংগ্রহ করেছেন। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি তরুণ অলরাউন্ডার সাইফউদ্দিন। চার ম্যাচ খেলে সর্বোচ্চ ১২ উইকেট শিকার করেন তিনি। রুবেল ১০, মোস্তাফিজ ৮ এবং আল-আমিন, তাসকিন ও এবাদত ৭টি করে উইকেট শিকার করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com