বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

দাঁতে কালো দাগ পড়েছে?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৩১৮ বার

দাঁত সৌন্দর্যের একটি অংশ। সুন্দর দাঁত মানেই সুন্দর হাসি। আর এই সুন্দর দাঁত কে না চায়। কিন্তু আমাদের কিছু বদ অভ্যাসের কারণে সুন্দর দাঁত পরিণত হয় অসুন্দর ও নোংরাতে। মাড়ি থেকে রক্ত পড়া থেকে শুরু করে, দাঁত কালচে হয়ে যাওয়া ইত্যাদি সমস্যায় ভুগতে হয়। আসুন জেনে নেই কেন কালো হয়ে যায় দাঁত এবং তার প্রতিকার…

ধূমপান

ধূমপান দাঁতকে কালো করতে পারে। যারা সিগারেট খান তাদের ঠোঁট এবং মাড়ির কালোভাবের সমস্যাও হতে পারে। এই ধূমপানের আসক্তি হাসির সৌন্দর্য নষ্ট করতে পারে। কখনো কখনো পুরো কালো হওয়ার পরিবর্তে দাঁতে কয়েকটি গাঢ় দাগ দেখা যায়। এগুলো মুখের ক্যানসারের প্রথম লক্ষণও হতে পারে। তাই যদি এমন কোনো চিহ্ন দেখেন তবে অবিলম্বে যত্নবান হন।

বেশি পরিমাণে মেলানিন জমে থাকলে

মেলানিন হল এক ধরনের উপাদান যা ত্বককে প্রাকৃতিক করে তোলে এবং যা ত্বকের সুরকে গভীর করে। সুতরাং আপনার ত্বক যদি কালো হয় তবে আপনার দাঁত গোলাপী নয়, হালকা কালো হয়। তবে দাঁতে যদি কেবল কয়েকটি কালো দাগ দেখা দেয় তবে আপনার অবশ্যই ডাক্তার দেখাতে হবে। কারণ এটি স্বাভাবিক রোগ নয়।

কিছু ওষুধ ব্যবহার করে

গবেষণা পরামর্শ দেয় যে, কিছু ওষুধ যেমন- অ্যান্টি-ডিপ্রেশনস, ম্যালেরিয়ার ওষুধ ও অ্যান্টিবায়োটিকগুলো দাঁতকে কালো করে দেয়। যদি দাঁতে কালো দাগ দেখতে পান এবং আপনি এরকম কোনো ওষুধ খাচ্ছেন যা আপনার দাঁত কালো করে দিচ্ছে, তবে ডাক্তারকে এ সম্পর্কে বলা উচিত। আর সঠিক পরামর্শ নেওয়া উচিত।

জিঙ্গিভাইটিসের কারণে

দাঁতের একটি বিশেষ রোগ রয়েছে, যাকে অ্যালসারেটিভ জিঙ্গিভাইটিস বলা হয়। এটি এক ধরনের সংক্রমণ, যার কারণে মাড়ির ব্যথা, জ্বর এবং দুর্গন্ধের সমস্যা হতে পারে। এই সংক্রমণের কারণে মাড়ির টিস্যু মারা যেতে পারে। যার কারণে তাদের রঙ কালো হতে পারে। আপনার যদি জিঞ্জিভাইটিসের সমস্যা হয় তবে এটি যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা করা খুব জরুরি। অন্যথায় এটি দাঁতকে চিরকালের জন্য কালো করে তুলতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com