রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

দেশে ফিরেই করোনা বিধি ভেঙেছেন সাকিব!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ২৯২ বার

বৃহস্পতিবার গভীর রাতে নিউ ইয়র্ক থেকে দেশে ফিরেই শুক্রবার দুপুরেই রাজধানীর গুলশানে একটি রিটেইল শপ উদ্বোধন করেছেন সাকিব আল হাসান। দেশে ফেরার ২৪ ঘণ্টা না পেরুতেই লোকারণ্য পরিবেশের মাঝে রিটেইল শপের উদ্বোধন করে করোনা বিধি ভঙ্গ করেছেন দেশসেরা এই ক্রিকেটার!
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোয়ারেন্টিন বিধিতে লেখা আছে- ‘কোনো বাংলাদেশি নাগরিক বিদেশ থেকে দেশে ফিরে আসার পর তার যদি করোনা নেগেটিভের মেডিকেল সার্টিফিকেট না থাকে তাহলে তাকে অবশ্যই প্রথম ১৪ দিন ঢাকায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। আর তার যদি সেই সার্টিফিকেট থাকে তাহলে সেই যাত্রীকে ১৪ দিন নিজ বাড়িতে অথবা স্বেচ্ছা কোয়ারেন্টিনে থাকতে হবে।’ বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রসাশন নাসিমা সুলতানাও বিষয়টি পরিষ্কার করে জানিয়েছেনÑ ‘কোনো বিদেশ ফেরত যাত্রী যদি করোনা নেগেটিভের মেডিকেল সার্টিফিকেট সঙ্গে নিয়ে আসেন তাহলে তাকে নিজ বাসায় অথবা নিজের তত্ত্বাবধানে ১৪ দিনের কোয়ারেন্টিন পালন করতে হবে।’ স্বাস্থ্যসেবা অধিদপ্তরের এই নিদের্শাবলী স্পষ্ট জানাচ্ছে- সাকিব আল হাসান কোয়ারেন্টিন বিধি পালন করেননি। বিদেশ থেকে দেশে ফিরে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তিনি লোকজনের ভিড়ের মধ্যে এসেছেন। গুলশানে যে দোকানে তিনি ফিতে কেটে উদ্বোধন করেছেন সেখানেও সামাজিক দূরত্ব পালনের ছিঁটেফোটা কিছুই ছিল না। গায়ে গা লাগিয়ে ছবি তোলার উৎসবের মেজাজে আর যাই হোক, সামাজিক দূরত্ব পালন করা যায় না!

গুলশানে সাকিব যে দোকানটি উদ্বোধন করেছেন তাদের কর্তৃপক্ষের দাবি এতে কোয়ারেন্টিনের কোনো বিধি-বিধান ভঙ্গ হয়নি। এই রিটেইল শপের কর্তা খালেদুর রহমান সাংবাদিকদের জানান- ‘আমরা জানি যে কোনো যাত্রীর করোনা নেগেটিভের মেডিকেল সার্টিফিকেট থাকলে এবং বিমান বন্দরে মাপা তাপমাত্রা অনুযায়ী জ্বর না থাকলে তার আর কোয়ারেন্টিনের প্রয়োজন হয় না।’
তার দাবি তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে মৌখিকভাবে এই তথ্য জেনেছেন। সেই তথ্য সাকিবের কাছে দিয়েছেন এবং তারপর সাকিব এই কর্মসূচিতে অংশ নিতে সম্মত হয়েছেন।
আইসিসি’র এক বছরের নিষেধাজ্ঞা সাকিব আল হাসানের শেষ হয়েছে ২৯শে অক্টোবর।

২০শে নভেম্বর থেকে বিসিবি’র টি-টোয়েন্টি ক্রিকেট লীগে খেলতে সাকিব দেশে এসেছেন। আগামী সোমবার সাকিবের ফিটনেস টেস্ট হবে। সেই ফিটনেস টেস্টের আগে অবশ্য বিসিবি সাকিবের করোনা টেস্ট করাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com